বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে সুখবিলাস ওয়ার্ডের সোমবারিয়া বাজার ও বাঙ্গালহালিয়া পাড়া খালের দক্ষিন পাড়ের সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ করেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ মুরাদ চৌধুরী। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে গণসংযোগ শেষে
রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবি দলে যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলুর উঠানে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত নিবেন সেটা আমাদের দলের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত। তার নেতৃত্বে বাংলাদেশের আপামর জনগণকে সাথে নিয়ে একত্রিশ দফা বাস্তবায়নে মাধ্যমে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন হবে। এসময় তিনি আরো বলেন, আমি দলের কঠিন সময়ে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি, বিগত গণতান্ত্রিক আন্দোলনের সময় রাজপথে থেকে গ্রেপ্তার হয়েছি, ২০১৮ সালেও দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, ঢাকা-চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে একের পর এক মিথ্যা মামলার আসামি হয়ে ঢাকা-চট্টগ্রামের কারাগারে জেল জুলুমের শিকার হয়েছিলাম। দেশের সকল পরিস্থিতিতে রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের পাশে ছিলাম এবং পাশে থাকব,ইনশাআল্লাহ। এসময় রাঙ্গুনিয়া উপজেলা,পদুয়া ইউনিয়ন ও সুখবিলাস ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
