পারিবারিক বিরোধের জেরে রাঙ্গুনিয়ার রানির হাট এলাকায় মোঃ হোসাইন (৬০) নামে এক ব্যক্তিকে মেরে রক্তাক্ত করেছে তার দুই ছেলে। আহত হোসাইন রাজানগর ইউনিয়নের হালিমপুর ৯নং ওয়ার্ডের বাইশ্যেরডেবার বাসিন্দা। অভিযুক্তরা হলেন তার প্রথম ঘরের দুই ছেলে। রবিউল হোসেন ও আবুল হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাত ৮টায় রানির হাটে একটি গ্যারেজে ভিকটিম নিজের সিএনজি চালিত অটোরিকশা মেরামত করতে গেলে রবিউল ও আবুল তাকে মেরে রক্তাক্ত করে ফেলে রাখে এবং সাথে থাকা টাকা, মোবাইল, ডকুমেন্টস, চাবিসহ সিএনজি নিয়ে পলাতক ,,,,,,,,,,,,,
Tags
রাঙ্গুনিয়া
