গত বুধবার রাঙ্গুনিয়ায় ক্যারিয়ার কার্নিভাল অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পরিকল্পিত ক্যারিয়ার গঠনের বিকল্প নেই - বললেন, এডভোকেট এম ইকবাল হাছান। বুধবার (১ অক্টোবর) মরিয়মনগর চৌমুহনীস্থ মাস্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আইন সচিব এডভোকেট এম ইকবাল হাছান। তিনি বলেন, “প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট লক্ষ্য, পরিকল্পিত প্রচেষ্টা এবং ক্যারিয়ারভিত্তিক দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।” চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার কার্নিভালে বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পরিকল্পিত ক্যারিয়ার গঠন, নিত্যনতুন দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রসেনা রাঙ্গুনিয়া (মধ্যম-দক্ষিণ) শাখার সভাপতি মুহাম্মদ শাহেদ এমরান রনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ রবিউল মোস্তফা রাফি।
ক্যারিয়ার কাউন্সেলিংয়ে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আবসা ইঞ্জিনিয়ারিং এন্ড প্লাস্টিকের এমডি ও সিইও প্রকৌশলী মুহাম্মদ আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুর রশিদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছানাউল্লাহ, আইন উপকমিটির সদস্য এডভোকেট মাঈনুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংক বান্দরবান শাখার ব্যবস্থাপক মঈনউদ্দীন হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রসেনা রাঙ্গুনিয়া (মধ্যম-দক্ষিণ) এর সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিম উদ্দিন আহমেদ ও সাবেক সভাপতি কমফ মুহাম্মদ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞরা হাতে-কলমে ক্যারিয়ার কাউন্সেলিং, প্রশ্নোত্তর সেশন ও শিক্ষার্থীদের ফিডব্যাক গ্রহণ করেন। পরিশেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় ।
Tags
রাঙ্গুনিয়া
