চট্টগ্রাম জেলা রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারের ব্যবসায়ী এবং রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ’বখতিয়ার হোসেন মাতবরকে’ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
বখতিয়ার দীর্ঘদিন ধরে রানিরহাটে ব্যবসা করে আসছেন। সম্প্রতি উপজেলার লালানগর থেকে চুরি হওয়া লোহা রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘাগড়া কুল থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কয়েকজনের নাম উঠে আসলেও লেখক, মরহুম শামসুল ইসলাম ভান্ডারীর ছেলে বখতিয়ারের নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানা গেছে।
গত ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বখতিয়ার হোসেন মাতব্বর অভিযোগ করে বলেন, "আমার নাম ঘিরে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এতে আমার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।" তিনি অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি প্রকৃত চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান রনি, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, রাজানগর ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম সওদাগর, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, রাজানগর বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদল নেতা ইউছুপ সাগর ও রাজানগর যুবদলের সভাপতি আবু মছুর।
Tags
রাঙ্গুনিয়া
