হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ অবস্থায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাএ জেড এম জাহিদ হোসেন জানানমেডিকেল বোর্ড খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে। তিনি বলেনচেয়ারপার্সন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন। খবর বাংলানিউজের।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিসডায়াবেটিসকিডনিফুসফুসচোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন