পাটজাত বস্তা ব্যবহার না করায় রাঙ্গুনিয়ায় ৫ আড়ত ও রাইচমিলকে ৬৫ হাজার টাকা জরিমানা।


 চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাট বাজারে মোবাইল কোর্টের অভিযানে পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে ৫টি চাউলের আড়ত ও অটো রাইচমিলকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর ২০২৫) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন