সরকার নিজেই ভোট ব্যাহত করার অবস্থা তৈরি করছে : ফখরুল

 


অন্তর্বর্তী সরকার নিজেই ভোট ব্যাহত করার মতো অবস্থা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার ঢাকার নয়া পল্টনে এক সমাবেশে তিনি বলেনদুর্ভাগ্য আমাদের। অন্তর্বর্তীকালীন সরকারযাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছিতারা আজ নিজেরাই একটা অবস্থা তৈরি করছেযেন নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলোযে কয়েকটা দল গণভোটের চাপ দিচ্ছেতারাও আজ খুব পরিষ্কারভাবে বলতে চাই যেনির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। খবর বিডিনিউজের।

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করে ফখরুল বলেনআমরা খুব স্পষ্ট করে বলে দিতে চাইগণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। আর নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে। অন্যথায় দেশের মানুষ মেনে নেবে না।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশের পরে শোভাযাত্রা হয়। শোভাযাত্রায় দলের মহাসচিবস্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসআবদুল মঈন খাসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল বলেন৭ নভেম্বরের চেতনা গণতন্ত্রের চেতনাআমাদের বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংস্কারের সূচনা করেছেন। আর আজ তারেক রহমান নতুন সংস্কারের ৩১ দফা দিয়ে জাতিকে সামনে এগিয়ে দেয়ার একটা ম্যাগনাকার্টা দিয়েছেন। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাবআমরা এই নির্বাচনে অংশ নেব। ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব।

গণভোট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং কয়েকটি দলের দাবির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেনআমরা দেখলাম হঠাৎ করে উপদেষ্টা পরিষদের একজন সদস্য সংবাদ সম্মেলন করে বললেনতাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যেসাতদিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। তাহলে এতদিন ধরেসাত মাস ধরে যে জাতীয় সনদে স্বাক্ষর করার জন্য ঐকমত্য কমিশন বসলেনসমস্ত সংস্কারের প্রস্তাব নিয়ে আলাপআলোচনা করলেনতাহলে সেটা কীভাবে হলোঅসংখ্য টাকা খরচ করে আপনারা যেটা করলেনসেটায় রাজনৈতিক দলগুলোর কোনো সমাধান হয়নি।

জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে সংসদ নির্বাচনের আগে নভেম্বরেই গণভোটের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আটটি দল। কিন্তু কেন গণভোট আগে হতে হবেসেই প্রশ্ন তুলে ফখরুল বলেনআজকে একটা রাজনৈতিক দল কয়েকটা দলকে নিয়ে জোট বানিয়েছেতারা চাপ সৃষ্টি করছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবেআমরা বলেছি যেআমরা গণভোট মানছিসেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। তাছাড়া মূল যে নির্বাচন জাতীয় নির্বাচনসেটা ক্ষুণ্ন হয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন