হাসিনার রায় যা-ই হোক সেটা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

হাসিনার রায় যা-ই হোক সেটা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোজাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেনসাংবাদিকদের মতো আগামীকাল রায় (শেখ হাসিনার মামলার রায়নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। ট্রাইব্যুনাল কী রায় দেবে সেটা তো আমরা জানি না। তবে রায় যাই দিকসেটা কার্যকর হবে এবং জনগণ এটা মেনে নেবে।

গতকাল রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে বিভাগের আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেননির্বাচনটা যেন ফ্রিফেয়ারক্রেডিবল এবং উৎসবমুখর হয়এ আশা রয়েছে। এ বিষয়ে মাঠ প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে এবং নিচ্ছে। খবর বাংলানিউজের।

নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের ওপর নির্ভর করে না উল্লেখ করে তিনি বলেনএটার মধ্যে আরো স্টেকহোল্ডার রয়েছে। যেমন নির্বাচন কমিশনরাজনৈতিক দলগুলো এবং সব থেকে গুরুত্বপূর্ণ জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হবে তখন কোনো কিছু থামিয়ে রাখা যাবে না। রাজনৈতিক দলগুলো এবং গণমাধ্যম যে নির্বাচনমুখী হয়েছে এটা ভালো দিক। কিছু কিছু এলাকায় রাজনৈতিক বেশ কিছু দল তাদের প্রার্থী ঘোষণা করেছেনএটাও ভালো দিক।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেনদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো বলব নাখুবই খারাপও বলব নাতবে সন্তোষজনক সেটা বলব। স্বাধীনতার পরে এখন পর্যন্ত আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো কেউ বলেনি। সবসময় নেগেটিভ দিকে থাকে। তবে বর্তমানে সন্তোষজনক। আর বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোটাই প্রস্তুত।

কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেনবরিশালে এবার প্রচুর ধান হতে দেখেছি। একসময় বরিশালকে শস্যভান্ডার বলা হলেও এখন তা রংপুরদিনাজপুরের দিকে চলে গেছে। কিন্তু এবারের ফসল দেখে আমি খুব খুশি হয়েছি। তিনি বলেনপেঁয়াজের দামটা চক্রান্তকারীরা বৃদ্ধি করেছেকিন্তু তারা সফল হবে না। কারণ সামার অনিয়ন যেটা রয়েছে সেটা দুইচার দিনের মধ্যে ওঠানো শুরু হয়ে যাবে। আপনারা শুনে আশ্চর্য হবেন যেপ্রায় দুই হাজার লোক পেঁয়াজ আমদানির জন্য আবেদন করেছে। প্রযুক্তির কারণে অন্যান্য বারের মতো এবার কৃষকরা সব পেঁয়াজ বাজার ছাড়েনিপেঁয়াজ আছেআর এজন্যই পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন