আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

 যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপিকমিশনার শেখ মোসাজ্জাত আলী। পাঁচদিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। গতকাল রোববার বিকালে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের একজন উপকমিশনারসহ তিনজন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি।

জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মোসাজ্জাত আলী বলেনআমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলেককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে। খবর বিডিনিউজের।

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভ ও ঢাকা লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। এই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসেট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

শেখ হাসিনার মামলার রায় আজ ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এ দিনটি ঘিরে আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে দুদিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার রাত থেকেই ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

একজন উপকমিশনার বলেনস্যারের মেসেজটা ছিল যদি কেউ পুলিশের উপর ককটেল মেরে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেতাহলে যেন গুলি করে হলেও তাকে থামানো যায়। তিনি বলেনব্যাপারটা হচ্ছেযে অবস্থা তৈরি হয়েছে তাতে মাঠে কাজ করা পুলিশেরও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। অতীতেও এ ধরনের রাজনৈতিক জ্বালাওপোড়াওয়ের সময় অন্যতম টার্গেট হয়েছিল পুলিশ। সেই প্রেক্ষাপট থেকে পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য স্যার এমন নির্দেশনা দিয়ে থাকতে পারেন।

বিকালে ডিএমপি সদর দপ্তরে গিয়ে দেখা যায়কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কক্ষে কয়েকজন কর্মকর্তা এ বিষয়টি নিয়ে কথা বলছিলেন। ওই কর্মকর্তা দণ্ডবিধির বই থেকে ৯৬ থেকে ১০৬ ধারাগুলো বের করে দেখানযেখানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের কথা বলা হয়েছে। দণ্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছেব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনোকিছুই অপরাধ নহে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন