হাটহাজারীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধারের ঘটনায় দুই নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 


হাটহাজারীতে মোজাফর নামের এক বৃদ্ধ অটোরিকশা চালকের লাশ উদ্ধারের ঘটনায় দুই নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেনমোরুবেল (৩২), জান্নাতুল ফারিয়া রিয়া প্রকাশ রিয়া মনি (২০), শিরু আক্তার (৪৫), মোজাবেদ হোসেন (২৫ও মোমুন্না (২৪)। এদের মধ্যে জাবেদ ও মুন্নাকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করার দায়ে গ্রেপ্তার করা হয়। গত বুধবার দিবাগত রাতে ঘটনাস্থল এবং বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

স্থানীয় সূত্রে জানা যায়গ্রেপ্তার রুবেল হাটহাজারী পৌরসভা ২নং ওয়ার্ডের মৌলভী পাড়ার সিদ্দিকের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলেরিয়া মনি ফতেপুর ইউনিয়নের মদনহাটস্থ মেহেরনেগা মৃত নাছির উদ্দিনের মেয়েশিরু আক্তার উপজেলার নাঙ্গলমোড়া ইউপির আমিন মাঝির বাড়ির ফুল মিয়ার মেয়ে।

গত বুধবার দিবাগত রাতে হাটহাজারী মডেল থানাধীন দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের ১নং ওয়াডস্থ ফকিরখীল এলাকার সুলতান কোম্পানি বাড়ির সামনে পাকা রাস্তার পাশে সিএনজি যোগে এনে অটোরিকশা চালক মাহমুদাবাদ এলাকার রিয়াজুদ্দিনের বাড়ির বাসিন্দা মোজাফরের মৃতদেহ ফেলে চলে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ সিএনজি টেঙি চালককে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আরও ২ জন মহিলাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে গ্রেপ্তার সিএনজি চালক রুবেলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিছু উচ্ছৃঙ্খল লোক। তারা পুলিশের ওপর আক্রমন করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডস্থ নন্দীরহাট এলাকার রিয়াজ উদ্দীন বাড়ির মোইলিয়াছের ছেলে মোজাবেদ হোসেন এবং একই ওয়ার্ডের গোল মোহাম্মদ বাড়ির মৃত ইদ্রিসের ছেলে মোমুন্না (২৪কে গ্রেপ্তার করে। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসিমোমনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেনগ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন