স্থানীয় সূত্রে জানা গেছে, পথচারীরা বুলইন্যার বাড়ির কাছে সড়কের নির্জন এলাকায় মান্নানকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার সাথে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ছিলো। তবে কারা কি জন্য তাকে হত্যা করেছে সেই ব্যাপারে জানা যায়নি। দেশের পট পরিবর্তনের পর প্রবাসফেরত মান্নান বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানের জনক।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। এখানে ঘুটঘুটে অন্ধকার। পথে তার নিথর দেহ রয়েছে, সাথে একটি মোটরসাইকেল। তবে তার মোবাইল ফোনটি পাওয়া যায়নি। তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এরমধ্যে একটি বাম চোখের কাছে, বাম হাতে একটা এবং পেটের ডানপাশে দুটি গুলির চিহ্ন দেখা গেছে। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
